হবিগঞ্জের চুনারুঘাটে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষে ৫ দিনব্যাপী বিভিন্ন ধরনের সেলাই বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় পৌরসভার নতুন বাজারে সংগঠনের কার্যালয়ে তরফ মহিলা সংস্থার সহযোগিতায় ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীনের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক নাজিরা আক্তার পপির স ালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামসু, এসএমই ফাউন্ডেশনের নির্বাহী ব্যবস্থাপক কিমিয়া ফেরদৌসী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, নির্বাহী সদস্য শেখ শাহাজাহান জলি ও শেখ হারুনুর রশিদ, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলামসহ উপস্থিত শিক্ষার্থী বৃন্দরা।
প্রশিক্ষণে প্রথম দিনে ১টি ব্যাগ, খাতা-কলম ও শিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেয়া হয়েছে। উল্লেখ্য, গ্রাম অ লের পিছিয়ে পরা মহিলাদের স্বাবলম্বী করতে এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
বার্তা বাজার / ডব্লিও.এস