কি দারুণ জবাব! চলতি বঙ্গবন্ধু বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন পাকিস্তানের শোয়েব মালিক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে রাজশাহী রয়্যালসের ব্যাটসম্যান শোয়েব মালিক করলেন এবারের আসরের সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস।
নিয়তি সম্ভব শোয়েব মালিকের ব্যাট করার সময় আড়ালে থেকে হাসছিল। হয়তো বলছিল, একটু পরেই এই রেকর্ড ভেঙে তছনছ হয়ে যাবে। হয়ে গেলোও। শোয়েব মালিকের ৮৭ রানকে অবলীলায় পেছনে ফেলে দিলেন মুশফিকুর রহীম।
কিন্তু কি দুর্ভাগ্য, সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় গিয়ে আর তিন অংকে পৌঁছা হলো না খুলনার অধিনায়কের। রবি বোপারার বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করতে গিয়ে বাউন্ডারিতে শোয়েব মালিকের হাতেই ধরা পড়লেন তিনি। ৫১ বলে মুশফিককে ফিরে যেতে হলো ৯৬ রানের মাথায়।
বিস্তারিত আসছে…
বার্তাবাজার/কেএ