কলাপাড়ায় শীতবস্ত্র বিতরণ

ঢাকাস্থ ‘কলাপাড়া সমিতি’ কর্তৃক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে পটুয়াখালী-৪ আসনের এমপি আলহাজ্জ অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধীক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘কলাপাড়া সমিতির’ সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এ্যাডভোকেট আবুল কালাম, উপজেলা চেয়রম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখা। ড. শহীদুল ইসলাম বিশ্বাস সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখা। সৈয়দ নাসির সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখা। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

কলাপাড়া সমিতির সাধারণ সম্পাদক এস,এম মনিরুল ইসলাম প্রমূখ। এছাড়া সোমবার রাতে লতাচাপলী ইউনিয়ন এবং কুয়াকাটা পৌরসভার সহাস্রাধীক জেলে, দিনমজুর পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি আলহাজ্জ অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব।এসময় কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা এবং লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর