রামগঞ্জে তরুন প্রতিভা ক্রীড়া সংঘের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাভোজ প্রেজেন্ট ক্রিড়া প্রতিযোগিতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা -২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উত্তর টিওরী তরুন প্রতিভা ক্রীড়া সংঘের উদ্যোগে ক্লাব সংলগ্ন মাঠে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন সেলিম মাষ্টারের সভাপতিত্বে ও লুতফুর রহমান মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুক, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার পাটওয়ারী, ভোলাকোট ইউপি আওয়ামীলীগ নেতা সালাহউদ্দিন বিপ্লব, তাবুক প্রদেশিক বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজ কোর্টের অ্যাডভোকেট ইমরান হোসেন,৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, ভোলাকোট ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন রকি, যুবলীগ নেতা এম এইচ অনন্ত, ছাত্রলীগ নেতা জিসানসহ প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,উওর টিওরী তরুন প্রতিভা ক্রীড়া সংঘের সভাপতি তারেক আজিজ ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন শাকিল সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর