কুমিল্লার তিতাসে ওয়ালটন শো রুমে চুরির ঘটনায় একজন গ্রেফতার হলেও দশ দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া ৪৩টি এল ই ডি টিভিসহ অন্যান্য মালামাল।
ঘটনাটি ঘটেছে সম্প্রতি উপজেলার আসমানিয়া বাজারে ওয়ালটন শো রুমে। এঘটনায় শো রুমের পরিচালক কবির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে তিতাস থানায় লিখিত অভিযোগ করলে, এস আই বিল্লাল হোসেন অভিযোগ প্রাপ্তি হয়ে মজিবুর নামে একজনকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় ওই এলাকার একটি চিহ্নিত চোর চক্র ৫ ডিসেম্বর গভীর রাতে শো রুমের ছাদ দিয়ে বিতরে প্রবেশ করে গোডাউনের তালা ভেঙ্গে ৪২ ইি ২টি,৩২ ইি ৩৭টি ও ২৪ ইি ৫ টি এলইডি টিভি এবং ১০টি গ্যাসের চুলা,২০ টি আয়রণ ও ১০টি বেলেন্ডা মেশিন যার আনুমানিক মূল্য ৯,০৫,৮০০/=(নয় লাখ পাঁচ হাজার আট শত)টাকার ইলেকট্রনিক্স মালামাল নিয়ে যায় ওই চোর চক্র।
এদিকে চোর গ্রেফতারের দশ দিনেও চুরি হওযা মালামাল উদ্ধার না হওয়ায় আসমানিয়া বাজারের ব্যবসায়ীসহ এলাকার মানুষের মাঝে নানাহ প্রশ্নের সৃষ্টি হয়েছে। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই বিল্লাল বলেন মজিবুর নামের একজনকে গ্রেফতার করেছি এবং দৃত আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
যাদের কাছে মালামাল গুলো আছে তারা পলাতক আছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত আছে, আশা করি খুব সহসাই মালামাল গুলো উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ।
বার্তাবাজার/এমকে