তিতাসে ইকরা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

কুমিল্লার তিতাস উপজেলার ইক্বরা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় আসমানিয়া বাজার সংলগ্ন বালুর মাঠে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহম্মেদ। ইক্বরা মডেল স্কুলের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বি.এসসি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম,জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বিশিষ্ঠ সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মো. মুন্নাফ মিয়া, আলহাজ মো. নজরুল ইসলাম,সাইফুল ইসলাম খোকন, প্রমূখ।

পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর