ব্রহ্মরাজপুর ডিবি গার্লস স্কুলে মহান বিজয় দিবস পালন

যথাযথ মর্যাদায় উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি পালন উপলক্ষে সরকারি কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সোমবার স্কুলের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছোবহান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, সঞ্জয় দাশ, আনন্দ পাল প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন স্কুলের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা, কনিকা মন্ডল, ফারিহা আফরিন। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা, ফারিহা, রহিমা খাতুন। এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সকল শিক্ষার্থী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর