নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ আটক ২

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সুলতান মাহমুদ শাকিল (২৫) ও মনিরুল ইসলাম সুজন (২৪) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, দাদপুর এলাকার গোলাম কিবরিয়া প্রকাশ কিরণ মাস্টারের ছেলে সুলতান মাহমুদ শাকিল ও একই এলাকার আবদুস শহিদের ছেলে মনিরুল ইসলাম সুজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দাদপুর ইউনিয়নের বারাহীপুর এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলো শাকিল ও সুজন। এসময় সন্দেহ হলে তাদের গতিরোধ করে স্থানীয় লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শরীরে তল্লাশি চালিয়ে এলজি ও গুলি উদ্ধার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, তাদের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলাসহ আগের ২টি মামলা রয়েছে। তারা এলাকার চিহিৃত সন্ত্রাসী। ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর