২ লাখ টাকা হলেই বেঁচে যাবে ৭ মাসের শিশুটি

লালমনিরহাটের হাতীবান্ধায় মস্তিষ্কে পানি জমাট বাঁধা (হাইড্রোক্যাফালাস) রোগে আক্রান্ত বরকত আলী। সাত মাস বয়সের এই শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন ২ লাখ টাকা। তবে দরিদ্রতার কারণে তার চিকিৎসা করাতে পারছে না পরিবার। বরকত আলী উপজেলার মধ্য সিংগীমারী গ্রামের দিনমজুর রশিদুল ইসলাম ও গৃহিণী আয়শা বেগম দম্পতির সন্তান।

জানা গেছে, দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে দিনমজুর রশিদুল ইসলামের সংসার। জন্মের তিন মাস পর বরকতের মাথা বড় হতে থাকে, মাথা তুলতে পারে না, ওপরের দিকে তাকাতেও পারে না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকে সে। এ ছাড়া কোনো কারণ ছাড়াই খুব কান্না-কাটি করে। মাঝে মাঝে খিঁচুনি দেয়। চিকিৎসক জানিয়েছেন অপারেশন করাতে হবে। তার জন্য প্রায় ২ লাখ টাকা লাগবে।

বরকতের বাবা রশিদুল ইসলাম বলেন, বরকতকে রংপুর পপুলার ক্লিনিকের নিউরোসার্জারি চিকিৎসক রাজ কুমারকে দেখানো হয়েছে। তিনি পরীক্ষা-নিরীক্ষঅ করে বলেছেন, অপারেশন করাতে হবে। তার জন্য প্রায় ২ লাখ টাকা লাগবে। তিনি আরো বলেন, আমি গরিব মানুষ। এত টাকা কোথায় পাব। সমাজের হৃদয়বানরা যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে হয়তো আমার ছেলেকে বাঁচাতে পারব।

সিংগীমারী ইউপি চেয়ারম্যান বলেন, আমি তাদেরকে উপজেলা পরিষদের নিকট সাহায্যের জন্য আবেদন করতে বলেছি।

সহযোগিতার জন্য যোগাযোগ করুন
মোবাইল : ০১৭৩৭৯৩৩৪৪১ (বিকাশ পারসোনাল)

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর