সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত

ঢাকার সাভার ব্যাংকটাউন এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা দুপুরে ঢাকা-আরিচা মহসড়কের সাভারের ব্যাংকটাউন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাভারের ফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলাউদ্দিন (৬৫) ও তার ছেলে কাইয়ুম (৪৫)।

পুলিশ জানায়, আলাউদ্দিন ও তার ছেলে কাইয়ুম তাদের বাড়ি রাজাঘাটে যাচ্ছিলো। তারা ব্যাংক টাউন ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে পিছন একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পরে যায় এবং আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।

সড়ক দুর্ঘটনায় সংবাদ ৯৯৯ থেকে মেসেজ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ব্যাংকটাউন ব্রিজ এলাকায় যায়। সেখানে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে পরে থাকতে দেখে পুলিশ। এদের মধ্যে আলাউদ্দিন আগেই মারা যায় ও কাইয়ুমকে হাসপাতালে নেওয়ার জন্য ভ্যানে উঠালে সেও মারা যায়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের লোকজনের কাছে খবর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন কোন পরিবহন ধাক্কা মেরে ফেলে রেখে যায় তা সনাক্ত করার চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর