নিয়ন্ত্রণেন বাইরে চলে গেছে অস্ট্রেলিয়ার দাবানল

অস্ট্রেলিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনার সক্ষমতার বাইরে বলে চলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেড় মাসেরও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে নতুন করে পুড়ে গেছে তিন লাখ ৭৮ হাজার হেক্টর বনভূমি। ঘর-বাড়ি হারিয়ে প্রতিদিনই নিরাপদে আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ। দেশটির পূর্বাঞ্চলে চলমান দাবদাহ আগুনের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

পুড়েই চলছে অস্ট্রেলিয়া। শত চেষ্টা করেও স্মরণকালের ভয়াবহ দাবানলে দুর্বার গতির লাগাম টানতে পারছে না ফায়ার সার্ভিস। আগুনের কারণে প্রতিদিনই ভষ্মীভূত হচ্ছে অসংখ্য বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে উপকূলীয় এলাকার আরও ঘরবাড়ি।

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা এ দাবানালে নতুন করে পুড়ে গেছে আরও প্রায় ৪ লাখ হেক্টর বনভূমি। এমন পরিস্থিতিতে, ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয়ে ছুটে চলছেন বাসিন্দরা। পরিস্থিতির অবনতি হওয়ায় চরম আতঙ্কে রয়েছেন তারা।

একজন বলেন, ১০ দেশে ১৫ মিনিটের মধ্যে পুরো এলাকায় চোখের সামনে ছাই হয়ে গেল। মনে হলো এখান থেকে আগুনের কোনো ঝড় বয়ে গেল। এখনও বেঁচে আছি এটাই সৌভাগ্য। কোনো কিছুই রক্ষা করতে পারিনি।

আগুন নেভাতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা নিয়ন্ত্রণে আনার সক্ষমতার বাইরে। তারপরও চেষ্টার ত্রুটি রাখছে না তারা।

নিউ সাউথ ওয়েলস ফায়ার সার্ভিস কমিশনার শান ফিটজশিমন বলেন, পুরো রাজ্যে আমাদের শতাধিক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এরমধ্যে অর্ধেকের বেশি এলাকা আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। দাবানালে যেন ক্ষয়ক্ষতি কমানো যায় এখন সেই চেষ্টাকে আমরা প্রাধান্য দিচ্ছি।

দেশটির পূর্বাঞ্চলে চলমান দাবদাহ আগুনের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার এ দাবানলকে বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল। যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। একদিকে বনভূমি পুড়ে ছাই, অন্যদিকে আগুনের লেলিহান শিখা গ্রাস করছে বসতবাড়ি। দাবনালের কারণে বাড়ছে উষ্ণতাও। যার প্রভাব পড়ছে জলবায়ু পরিবর্তনে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর