মাত্র ৮ মিনিটে ২০০ অংকের সমাধান করে বিশ্ব জয় করেছে বাংলাদেশের ১৬ শিশু। গত ৭ ও ৮ ডিসেম্বর কম্বোডিয়ার ফেনম পেং এর দ্য প্রিমিয়াম সেন্ট্রাল সেন সক্ এ ২৪ তম ইউসিমাস এ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৫০ টি দেশের ৫ হাজার ছাত্র-ছাত্রী অংশ নেন। এখানে বাংলাদেশের বিভিন্ন লেভেলের ১৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে মহান বিজয়ের মাসে দেশের জন্য আরো বড় একটি গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ইউসিমাস বাংলাদেশ’ এর উদ্যোগে বিজয়ী বাংলাদেশের শিশুদের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক এবং প্রসংশা পত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিমাস বাংলাদেশ এর চেয়ারম্যান ও ন্যাশনাল ফ্রানচাইজি মোঃ আহসান কবির, পরিচালক জান্নাতুল ফেরদৌসী এবং উপদেষ্টা আনোয়ারুল হক প্রমূখ।
উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানভিত্তিক শিশু মেধাবিকাশের প্রতিষ্ঠান ইউসিমাস। এটি বিশ্বের স্বনামধন্য শিশু মেধাবিকাশ প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। বিশ্বের ৮০টিরও অধিক দেশে শিশুদের মেধা বিকাশের এই পদ্ধতি পরিচালিত হচ্ছে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ক্ষুদে জিনিয়াস তাহমিদ আল আসাদ। প্রথম রানারআপ হয়েছে শেখ ইসতিয়াক আহমেদ, আহমেদ নওফেল জাকি, জারা নাসরা দাইয়ান, বিবেক দেবনাথ, দ্বিতীয় রানার আপ হয়েছে আহনাফ মুনতাসির, এস কে সুমাইয়া রহমান নিরা, শেখ রাইয়ান আহমেদ, দিয়ানাহ দিফাআ, ইশরাক তানভির, ব্রিজেশ দেবনাথ, তৃতীয় রানার আপ হয়েছে আনিসা মেহজাবিন শোহা, রুদাকি সোবহান, নামিরা কাজী, ইবনুল আদিব এব মেরিট তালিকায় রয়েছে তামজিল আল আসাদ ।
বার্তা বাজার/এম.সি