পঞ্চগড়ে “সোনার বাংলা” নামে নতুন বিনোদন পার্ক নির্মাণ কাজের উদ্বোধন

“মুজিব বর্ষ -২০২০” উপলক্ষে পঞ্চগড় শহর রক্ষা বাধঁ (তুলারডাঙ্গা) এ করতোয়া নদীর বাম তীরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড় এর বাস্তবায়নে ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের পরিকল্পনায় নান্দনিক বিনোদন পার্ক “সোনার বাংলা” পার্কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ০১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাজহারুল হক প্রধান।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাঁহ মাঠে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময়ে বক্তারা বলেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় পঞ্চগড়েও বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এ “সোনার বাংলা” বিনোদন পার্কের নির্মাণ কাজের পরিকল্পনা করা হয়, যা আজ বাস্তবায়নাধীন।আগামী বছরে মুজিব বর্ষে পঞ্চগড়ে প্রায় ১ লক্ষ ছাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
এ সময় “জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা কমিটির” সভাপতি ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো আনোয়ার সাদাত সম্রাট,অতিরিক্ত জেলা প্রশাসক মো আব্দুল মান্নান (সার্বিক),জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক,সদর উপজেলার চেয়ারম্যান মো আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ,জেলা মহিলা আঃ লীগের সভাপতি রেজিয়া পারভীন,পৌর মেয়র মো তৌহিদুল ইসলাম,পৌর মহিলা কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী,পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর