টাঙ্গাইলে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৪

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুপূর্ব থানার সামনে দ্রতগামী একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনা স্থলে হাবিবুর রহমান নামে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। নিহত ব্যাক্তি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আইল গ্রামের আহসান মন্ডলের ছেলে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, মহাসড়কের সেতু পূর্ব থানার সামনে উত্তরবঙ্গগামী একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। তিনি আরো জানান, এর আগে ৬ ডিসেম্বর এ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের একই পরিবারের তিনজন নিহত হয়েছিলো

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর