গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনটি ভক্তি, শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় পালন করছে দেশবাসী। কিন্তু কিছু মানুষের জন্য সেই সম্মান ও শ্রদ্ধা আজ প্রশ্নবিদ্ধ।
যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রটোকলে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদের স্মরণে খালিপায়ে পুস্পমাল্য অর্পণ ও নিরাবতা পালন করছেন, সেখানে ওই শহীদের গণকবরের উপরে চলছে শ্রদ্ধা নিবেদনের নামে নান্দনিক ও স্টাইলিশ ফোটোশুটিং।

সারাদিন এমন ভাবে জুতা পায়ে চলছে বিনোদন উপভোগকারী মানুষের শহীদদের ণকবরের উপর দৃষ্টিনন্দন সেলফি ও ফটোশুট। কেউবা আবার দেশের প্রতি অকুন্ঠ ভালোবাসায় জাতীয় পতাকা হাতে গণকবরের ওপর দিয়ে ছুটে চলছে অন্য গণকবরের উপর।
ভক্তি ,শ্রদ্ধা ও সম্মান করতে না পারলে ও , অসম্মান যেন না হয় এসব আত্মত্যাগকারী বীরসেনানী ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি।এদের মতন সেলফি প্রেমীরায় না কি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সংরক্ষক , সুরক্ষা ও নিরাপত্তা বিধানকারী।

অনেকেই জানেন না ১৬ ডিসেম্বরের ইতিহাস। কেউ আবার মনে করেন স্মৃতিসৌধ থেকে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। আবার কেউ কেউ মনে করছে গণকবরগুলো নান্দনিক ও দর্শনীয় স্থান। অথচ নিচে ফলকে বড়ো করে যে লেখা আছে গণকবর তা খেয়াল করতে পারেননি এসব সেলফি শুটিং মানুষেরা।
এসব অসচেতন ও বিবেকহীন মানুষদের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের কবরে সম্মান ও শ্রদ্ধার বদলে হয়েছে বিকৃতি ও অসম্মান।
বার্তাবাজার /এইচ.আর