সিরাজদিখানে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের স্বরণে কোরআন তেলোয়াত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮ টায় চোকদারপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব এমদাদ হোসেন শাহীনের সঞ্চালনায় আরো উস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন বেপারী, হাফেজ মুহাম্মাদ কবির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আবুল কালাম আযাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী নজরুল ইসলাম ,দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মাদ হানজালা, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আওলাদ হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি হাজি আব্দুল মুহিত প্রমুখ।
বার্তাবাজার/এমকে