ক্ষমতা আঁকড়ে থাকা বয়স্করা বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ: ওবামা

প্রতিটি দেশের নারীরা নেতৃত্বে এলে পাল্টে যাবে পুরো বিশ্ব। ক্ষমতা আঁকড়ে থাকা বয়স্ক মানুষরা বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, বিশ্বজুড়ে বয়স্করা; বিশেষ করে বুড়ো পুরুষরা তারা ক্ষমতা ছাড়তে চান না। তারা নতুনদের জন্য পথ ছাড়তে রাজি নন। আর এ জন্যই সমস্যা তৈরি হচ্ছে। তারা সমস্যা তৈরি করছেন।

সোমবার সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, যদিও নারীরা নিখুঁত নন, তবুও আমি বলব নিঃসন্দেহে তারা পুরুষের চেয়ে ভালো।

নারীদের প্রশংসা করে ওবামা বলেনে, নারীরা নিখুঁত নন ঠিকই, তবে তারা পুরুষের চেয়ে সৎ। পৃথিবীর সব দেশে যদি পুরুষের বদলে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে মানুষের জীবনমান উন্নত হতো।

পুনরায় রাজনৈতিক নেতৃত্বে ফিরে যাওয়ার বিষয়টি আগামীতে বিবেচনা করবেন কি-না বারাক ওবামাকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে একটা সময় আসে যখন সেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হয়।

বারাক ওবামা তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে বিশ্বজুড়ে তরুণ নেতৃত্ব নিয়ে কাজ করছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর