বিএনপির র‌্যালিতে পুলিশ লাঞ্ছিতের ঘটনায় মামলা, আটক ৭

বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপির র‌্যালিতে সদর থানা পুলিশের দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে আটক করা হয়েছে ৭ জনকে।

পুলিশ জানায়, গতকাল নাশকতা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের পক্ষ থেকে সদর থানায় মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গতরাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ৭ সাতজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর আগে গতকাল মহান বিজয় দিবসে বিএনপির নেতাকর্মীরা র‌্যালির নামে নাশকতার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় উস্কানিমূলক স্লোগান দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তখন সদর থানার পরিদর্শক জয়নাল আবেদীন ও এক এসআইকে লাঞ্ছিত করে তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর