ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জি প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনে বিতর্কিত ভূমিকায় কঠোর সমালোচনার মুখে পড়েছে দেশটির পুলিশ।আন্দোলনকারীদের ফাঁসাতে বাসে আগুন দেয়া কিংবা বিনা উস্কানিতে এক যুবককে পেটানোর ভিডিও ফুটেজ এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তরুণকে পেটানোর এক মিনিটেরও কম সময়ের ভাইরাল ভিডিও নিয়ে এরইমধ্যে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।বিনা কারণে বেধড়ক পেটানোর দৃশ্য সামনে এনেছে আন্দোলন দমাতে কতটা নৃশংস হয়ে উঠেছে ভারতীয় পুলিশ।
এদিকে, দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা নিয়েও তুমুল সমালোচনা শুরু হয়েছে। পুলিশ অস্বীকার করলেও সাফদারজাং হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত দুইজন বিক্ষোভকারীর শরীরে গুলির আঘাত মিলেছে।
এছাড়া ছাত্রদের ফাঁসাতে বেশ কিছু বাসে আগুন দিয়েছে খোদ পুলিশই। সেই ভিডিও ফুটেজও এরইমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি