ভিক্ষা চাওয়ায় প্রতিবন্ধীকে ছুরিকাঘাত!

হবিগঞ্জের মাধবপুরে ভিক্ষা চাওয়ায় বেলু মিয়া (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার সুফি গাজী সুলায়মান শাহ্’র মাজারে ভিক্ষা চাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়।

তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা বলতে পারছেন না বেলু মিয়া। তিনি বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের সুফি মিয়ার ছেলে।

বেলু মিয়ার ছোট ভাই তাউস মিয়া জানান, হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে প্রতিদিনই ভিক্ষা করেন মানসিক প্রতিবন্ধী বেলু মিয়া। বিভিন্ন ওরসের খবর পেলেই বেলু মিয়া সেখানে ছুটে যান। শনিবার মাধবপুর উপজেলার সুফি গাজী সুলায়মান শাহ্’র মাজারে ওরস শুরু হলে সেখানে যান বেলু মিয়া।

সোমবার সন্ধ্যায় ভিক্ষা চাওয়ার কারণে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট পাঠানো হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) নেছার উদ্দিন বলেন, বিষয়টি মাধবপুর থানাকে জানানো হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর