রাজধানীতে ফেন্সিডিলসহ আটক ২

রাজধানীর উত্তরায় অভিনয় কায়দায় মাদক পরিবহণকালে ২ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১। র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরার হাউজ বিল্ডিং এলাকা হতে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ০২ সদস্য গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৮৬২ বোতল ফেন্সিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর