সদ্য ঘোষিত রাজাকারের তালিকায় নিজের নাম দেখে বিস্মিত ও হতবাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ও ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু।
আরো অনেক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নামও আছে রাজাকারের তালিকায়। এবার জানা গেল, এই তালিকায় রাজাকার হিসেবে বরিশালের পাঁচ জন হিন্দু নারীর নাম এসেছে। সোমবার (১৬ ডিসেম্বর) এই তথ্য জানা যায়।
রাজাকারের তালিকায় বরিশাল বিভাগের নারীরা হলো- বরিশাল নগরীর ঊষা রানী চক্রবর্তী (সিরিয়াল-৪৫), নগরীর ঝাউতলা এলাকার কনক প্রভা মজুমদার (সিরিয়াল-৩৭), উজিরপুরের বিজয়া বালা দাস (সিরিয়াল-৩৫), আভা রানী দাস (সিরিয়াল-২৭), পারুল বালা কর্মকার (সিরিয়াল-৩৩) ও বাবুগঞ্জের দেহেরগতি এলাকার রাবিয়া বেগম (সিরিয়াল-১৫১)।
বার্তাবাজার/কেএ