“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” “রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি” ইত্যাদি স্লোগানকে সামনে রেখে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও হেলথ ক্যাম্প’ কর্মসূচির আয়োজন সম্পন্ন করেছে শাহারপাড়া ইয়াং ব্লাড ডোনার্স ক্লাব।
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার শাহারপাড়া গ্রামের একদল স্বপ্নবাজ তরুণদের নিয়ে গঠিত ‘শাহারপাড়া ইয়াং ব্লাড ডোনার্স ক্লাব’ এর আয়োজনে আজ (১৬ই ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় উক্ত কার্যক্রম। এ সময় ১৩৩ গ্রামবাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বয়স্ক নারী-পুরুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
এর আগে বিজয় দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে মহান বিজয় দিবসের গুরুত্ব, তাৎপর্য ও জীবন বাঁচাতে রক্ত দানের প্রয়োজনীয়তায় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নজরুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম দুলাল, ৯নং ভোলাকোট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন রকিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
দক্ষিণ শাহারপাড়াস্থ সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত অত্র ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও হেলথ ক্যাম্প’ এর সার্বিক পরিচালনা করেন ৯নং ভোলাকোট ইউনিয়ন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিজয় দিবসকে কেন্দ্র উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শাহারপাড়া ইয়াং ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য যথাক্রমে মোঃ রাসেল হোসেন, মাহমুদুল হাসান সোহেল, ফারদিন আহসান রাজু, মোঃ ফরহাদ হোসেন, মোঃ রাসেল মুন্সিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মানবতার কল্যাণে ভবিষ্যতে সকল মানবিক কার্যক্রমে শাহারপাড়া ইয়াং ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা নিজেদেরকে নিয়োজিত রাখবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দগণ।
বার্তাবাজার/কেএ