আলফাডাঙ্গা সদর ইউনিয়নে সাড়ম্বরে বিজয় দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৮তম মহান বিজয় দিবস সাড়ম্বরে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার দিনব্যাপী ৩নং আলফাডাঙ্গ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের মহিষারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসের প্রথম পর্বে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা প্রদান করেন- ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. মিলন মৃধা ও পরিচালনা করেন মিয়া মো. সানোয়ার হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ।

এসময় উপজেলা ও ইউনিয়ের আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর