লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগন্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মান্নান রোডের পার্শ্ববর্তী সামসুল আলম রোড স্থানীয় বাসিন্দা আহসান উল্যা বিরুদ্ধে চলাচলের রাস্তার উপর গাছ লাগানোর অভিযোগ। সরজমিনে দেখা যায় রাস্তার উত্তর পাশে মারফত উল্যা’র বসবাসের বাড়ি দক্ষিন পাশে আহসান উল্যাহ’র বাড়ি।
রাস্তার উত্তর পাশে শিক্ষক মারফত উল্যার বাড়ির দক্ষিণ সীমানা টিন দিয়ে গেরাও করার পরও রাস্তার পাশে যথেষ্ট জায়গা আছে। কিন্তু রাস্তার দক্ষিণ পাশের বাসিন্দা আহসান উল্যা রাস্তার উপরে গত ২-৩ মাস আগে প্রায় ৪ ফুট রাস্তায় জালের বেড়া দিয়ে গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দেয়।
এতে এলাকার সাধারণ লোকের চলা চলে বাধাবিগ্ন হচ্ছে। স্বানীয় এলাকাবাসী জানান, এই রাস্তা দীর্ঘ ২৫ বছর ধরে মানুষ চলাচল করে আসছে। কিন্তু আহসান উল্ল্যা রাস্তার উপর গাছ লাগানোর সময় আমরা স্থানীয় জনগণ বাধা দিলে তারা না মেনে গাছ লাগিয়ে জাল দিয়ে গেরাও করে দেয়। তাই আমরা রাস্তাটি দখলমুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। আমরা এটা সুষ্ঠ সমাধান আশা করি।
পশ্চিম চর পাগলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন বলে এটা যখন রাস্তা হয়নি তখন থেকেই আমাদের বসবাস কখন এই রাস্তা নিয়ে কোন বিরোদ হয়নি, ইদানিং আবুল বাসার রাস্তার দক্ষিণ পাশে নতুন গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে মারফত উল্যাহ’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে।
কিন্তু প্রত্যেক মানুষের বিবেক আছে আমি আমার পক্ষ থেকেই গনমাধ্যামকে বলবো সরজমিনে দেখেন কে বা কারা সরকারি রাস্তা দখল করে আছে। আর আহসান উল্যা নতুন করে রাস্তার পাশে গাছ লাগিয়ে বেজালের সৃষ্টি করেছে নিজে আর ফেইসবুকে অন্যের সমালোচনা করে।
রাস্তাটির উত্তর পাশের বাসিন্দা মারফত উল্ল্যা বলেন, আমার দক্ষিন পাশের বাসিন্দা আবুল বাসার রাস্তাটির উপর গাছ লাগিয়ে আমার ওপর মিথ্যাচার করেন। সাংবাদিক ভাইদের কে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করেন। আমি অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
অভিযুক্ত আহসান জানান, আমরা রাস্তার উপর গাছ লাগাই নাই, আমরা আমাদের সীমানার মধো গাছ লাগিয়েছি। রাস্তার গাছ লাগানো বিষয়টি মিথ্যা। স্থানীয় তোরাবগন্জ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সিরাজ গনমাধ্যম কর্মীদের জানান, রাস্তার ওপর গাছ লাগানো সত্য আমরা অভিযুক্তদের কে গাছ সরানোর জন্য বলছি।
আমাকে ইউএনও স্যার বলেছে বিষয়টি দেখার জন্য কিন্তু আহসান ও তার পরিবার কারো কোন কথা মানতে রাজি নয়। তারা গাছ না সরিয়ে রাস্তার দক্ষিন পাশের বাসিন্দা মারফত উল্ল্যা বিরুদ্ধে অপপ্রচার করেন। আমি বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে জানিয়েছি তিনি বলেছেন সরজমিনে এসে ঠিক করে দিবেন।
বার্তাবাজার/কেএ