বিজয় দিবসে ইবির মার্কেটিং বিভাগের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের আয়োজনে আন্তঃসেশন প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেটিং বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষ বনাম ১৮-১৯ শিক্ষাবর্ষের মধ্যে এ খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এতে ১৮-১৯ শিক্ষাবর্ষ ৪ উইকেটে ১৭-১৮ শিক্ষাবর্ষকে পরাজিত করে। প্রসঙ্গত নক আউট পদ্ধতির এ খেলায় উভয় সেশন যথাক্রমে ১৫-১৬ শিক্ষাবর্ষ এবং ১৬-১৭ শিক্ষাবর্ষকে হারিয়ে চূড়ান্ত খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

এদিকে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, বিশেষ অতিথি ছিলেন সহঃ অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক, সহঃ অধ্যাপক সাদিকুল আজাদ, প্রভাষক মাজেদুল হক প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১টায় টসে হেরে ১৭-১৮ শিক্ষাবর্ষ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৪ রান করে। জবাবে ১৮-১৯ শিক্ষাবর্ষ ৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৭৫ রান করে জয়ের বন্দরে পৌছে যায়।

১৮-১৯ শিক্ষাবর্ষের নাজমুল ২৬ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন । এছাড়া ম্যান অফ দি সিরিজ নির্বাচিত হয়েছেন ১৭-১৮ শিক্ষাবর্ষের তালহা।

খেলা শেষে প্রধান অতিথি ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় প্রভাষক মাজেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. জাকারিয়া রহমান উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলায় হার জিত থাকবে তোমরা উভয় দলই অত্যন্ত সুন্দর খেলা উপার দিয়েছো। ভবিষ্যতে আন্তঃবিভাগ ক্রিকেটে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাকরি।

উল্লেখ্য মার্কেটিং বিভাগের ৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারই প্রথম আন্তঃসেশন ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে বিভাগটি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর