ঘাটাইলে বিজয় দিবস উদযাপিত

সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ।এ উপলক্ষে ঘাট্ইাল উপজেলার বিভিন্ন দলের নেতাকর্মী উপজেলা প্রশাসন, ও উপজেলা পরিষদ রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন সকালে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন কারা হয়।

ঘাটাইল জিবিজি কলেজ মাঠে বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের শারীরিক কসরত মুক্তিযোদ্ধাদের পুরস্কার,ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে জিবিজি কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল(৩) ঘাটাইল আসনের স্থানীয় সাংসদ আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু ,পৌর মেয়র শহিদুজ্জামান খান,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন ,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা,কাজী ভাইস চেয়ারম্যান কাজী আরজু সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া প্রমুখ ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর