ঘিওরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

নানা আয়োজন আর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে মানিকগঞ্জের ঘিওরে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে।সোমবার সকালে বীর শহীদদের মাজার জিয়ারত শেষে দিন ব্যাপি উপজেলার ঘিওর ডি,এন,পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তোপধ্বনি,ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, অথিতিদের স্বাগত বক্তব্য, উদ্ভোধন ঘোষনা, ও পায়রা উড়িয়ে এ জমকালো অনুষ্ঠান শুরু করা হয়।

এসময় উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঘিওর প্রেসক্লাব, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ঘিওর কলেজ, প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, পল্লী বিদ্যুৎ সমিতি, ঘিওর ফায়ার সার্ভিস ও ঘিওর বাজার বনিক সমিতিসহ বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, ঘিওর থানা অফিসার ইনচার্জ আশরাফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ঘিওর উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিয়া মিন্টু, আ,লীগ ,যুবলীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের সর্বস্তরের জনসাধারন।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশ গ্রহণকারী বিজয়ী,ও মুক্তিযোদ্ধােদের মাঝে পুরস্কার ও সন্মাননা প্রধান করা হয়।

বার্তা বাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর