বশেফমুবিপ্রবিতে যথাযথ মর্যাদায় বিজয় উদযাপন

৪৮তম মহান বিজয় দিবসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হল রুমে আলোচনা অনুষ্ঠান এবং ২ জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় এই আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীর প্রতীক এবং বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আনোয়ার হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রেজ্জাক, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন প্রভাষক প্রদ্যুৎ পাল। আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক কর্মকর্তারা কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বীরমুক্তিযোদ্ধাদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এরপর তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর বীরমুক্তিযোদ্ধারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রণাঙ্গনে যুদ্ধকালীন সময়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা আজ যে বিজয় দিবসে উচ্ছ্বাস প্রকাশ করি তার মূল্য অসমান্য এবং তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের জন্য লক্ষ প্রাণের তাজা রক্ত উৎসর্গ করতে হয়েছে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিজয়ের, এই রক্তের মূল্য এবং সন্মান তোমাদের জন্য আমরা রেখে যাচ্ছি। তোমরা অনেক বড় মানুষ হয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে তোমার মুক্তিযুদ্ধের ইতিহাস বলবে, যে ইতিহাস গর্বের, যে ইতিহাস ত্যাগের।

এর আগে সকাল সাড়ে ৬টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং শিক্ষার্থীরা আনন্দ রেলী বের করে।

বার্তা বাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর