রাজাকারদের তালিকাতে আমরা খুব বেশি সন্তুষ্ট নই

শুধু রাজাকারের তালিকা প্রকাশ নয়, আলবদর আলশামসদের তালিকাও প্রকাশ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জ উপজেলা মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা। পরে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে।

এ সময় তিনি বলেন, আগুন সন্ত্রাস করে কেউ দেশকে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, রাজাকারদের তালিকা প্রকাশ হয়েছে ভালো কথা, এই তালিকাতে আমরা খুব বেশি সন্তুষ্ট নই। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, গণহত্যায় পাক-সেনাবাহিনীকে সহযোগিতা করেছে আমরা সেই আলবদর, আলশামসদের তালিকা দেখতে চাই। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ সেই তালিকাও আমরা দেখতে পারবো।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর