মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মহ.শহীদুল ইসলাম।
পতাকা উত্তোলন শেষে বীর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর সকাল সাড়ে ৯ টায় হাইকমিশনের হলরুমে হাইকমিশনার মহ.শহীদুল ইসলামের সভাপতিত্বে ও কাউন্সিলর (শ্রম ২) মো: হেদায়েতুল ইসলামের উপস্থাপনায় বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনার শুরুতে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মো: মশিউর রহমান তালুকদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন কাউন্সিলর (বাণিজ্যিক) মো: রাজিবুল আহসান। আলোচনা সভায় হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।
সেই সঙ্গে তিনি জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি ও উন্নতি।
বার্তা বাজার/ডব্লিওএস