বিজয় দিবসে জাতীয় পতাকা নেই আওয়ামী লীগ কার্যালয়ে!

একাত্তর সালের এই দিনে কাঙ্খিত বিজয় সত্যি হয়ে দেখা দিয়েছিল বাঙ্গালি জাতির জীবনে। ৪৮ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এই দিনে এসেছিল বাংলার স্বাধীনতা। এই দেশে উদিত হয়েছিল নতুন এক সুর্যের। সে সুর্য কিরণে লেগে ছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রঙ।

সেই রক্তের রঙ সবুজ বাংলায় মিশে তৈরি করেছিল বাংলার লাল-সবুজ পতাকা। আজ সোমবার ছিল বিজয়ের সেই দিন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এদিন সূযোর্দয়ের সাথে সাথে দেশের সর্বত্রে অফিস আদালত, সরকারি-বেসরকারি স্থাপনা, বিভিন্ন দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও খোদ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

বাংলাদেশ আওয়ামী লীগ বানিয়াচং উপজেলার শাখার এই কার্যালয়টি উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন সংলগ্ন স্থানে হওয়ার ফলেও বিষয়টি যেন সবার অগোচরেই রয়ে গেছে। দলীয় নেতাকর্মীদের চোখেও বিষয়টি ধরা পড়েনি।

সরেজমিনে আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে গিয়ে দেখা যায় কার্যালটি সম্পুর্ণ তালাবদ্ধ। কার্যালয়ের সামনে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, মুক্তিযুদ্ধে যে দলটির অবিস্মরণীয় অবদান রয়েছে সেই দলটির কার্যাালয়ে আজকের এই দিনে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় তা দেখে খুব কষ্ট পেয়েছি।

তেমনিভাবে উপজেলা পরিষদে আসা অনেক সাধারণ মানুষকেই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় এ নিয়ে কানাঘুষা করতে দেখা গেছে।

এ বিষয়টি নিয়ে কথা হয় বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারের সাথে। তিনি জানান, নিজেদের মধ্যে একটু ফাঁকফোঁকর আর সমন্বয়হীনতার অভাবে এমনটা হইছে।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। বিস্তারিত জানতে সভাপতির সাথে কথা বলেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া জানান, কার্যালয়ের চাবি কার কাছে আছে সেটা ঠিক মতো বলা যাচ্ছে না। চাবি না পাওয়াতে এমনটা হইছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর