ময়মনসিংহের ত্রিশালে উপজেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান
বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ত্রিশাল উপজেলা সৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল
সরকার।
দুপুরে শহীদদের স্বরনে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ে মহান বিজয় উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ, সাবেক জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সাধারন সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান শান্ত, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফুয়াদ হাছান নিউটন।
বার্তা বাজার/এম.সি