মুক্তবাংলায় শিক্ষার্থীদের ঢল, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্ত বাংলা স্মৃতিসৌধে শিক্ষক-শিক্ষার্থীদের ঢল নামে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদ, বিভাগ, হল ও সামাজিক সংগঠনের ব্যানারে দলবেঁধে পুষ্পস্তবক নিয়ে মুক্ত বাংলায় আসতে শুরু করেন।

ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতিসৌধের মূল বেদি।বিজয়ের আনন্দ-উচ্ছ্বাসে স্মৃতিসৌধকে ঘিরে গোটা মুক্ত বাংলা যেন পরিণত হয় উৎসবের আঙ্গিনায় পরিনত হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী জাতীয় পতাকা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
এসময় স্ব-স্ব আবাসিক হলে প্রভোস্টরা পতাকা উত্তোলন করেন।

এরপর রংবেরঙের বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী পরে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় গিয়ে শেষ হয়।  এর পর উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের পক্ষে মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পন করেন। এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এস.এম.এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মুক্তবাংলায় পুষ্পস্তবক অর্পন করেন। এতে ফুলে ফুলে ভরে ওঠে মুক্ত বাংলা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর