তিতাসের উলুকান্দি গ্রামের ‘উত্তরণ সংঘ’র বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার উলুকান্দি গ্রামের উত্তরণ সংঘের উদ্যোগে আজ সোমবার বিকালে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বলরামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ দারোগা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন ভূইয়া।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, বলরাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী,বর্তমান মেম্বার রাজ মিয়া,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দুলাল মিয়া,প্রধান শিক্ষক কামাল হোসেন। সুমন রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোতালেব ভুইয়া,আব্দুর রহিম, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি শহিদুল হক বাবুল,সংঘটনের সভাপতি এস এম সাখাওয়াত হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন ভূইয়া প্রমূখ। এই সংঘটনটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত সু-নামের সাথে সেচ্ছায় এলাকার উন্নয়ন মূলক কাজ করে আসছে বলে এলাকাবাসী জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর