রামগঞ্জে মহান বিজয় দিবসের আলোচনা সভা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  বিকেল ০৪ টায় উপজেলার খান টাওয়ার দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুইয়া সুমন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া,যুগ্ন আহবায়ক অপু মাল, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাশেদ আলম সহ প্রমুখ।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর