মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় জেলায় আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের সরিষাহাটির মোড় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন খাদ্যমন্ত্রী ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি নির্র্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল ও জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, আ’লীগ নেতা শাহ পরান নয়ন, যুবলীগের সভাপতি অ্যাড. খোদাদদ খান পিটু ও সাধারন সম্পাদক বিমান কুমার রায়, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি অ্যাড. ওমর ফারুক সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তা বাজার/এম.সি