গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় ভিসি প্রফেসর ড. মো. শাহজাহানের নেতৃত্বে গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়ামে এবং সকালসাড়ে নয়টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ডঃ মোঃ নূরুদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান সহ বিভিন্ন বিভাগের ডিন, সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একাডেমিক ভবনের ৩০৭ নং কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । এ সময় প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, বাঙালি সাহসী জাতি বীরের জাতি। কোনোকালেই কেউ এদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেনি।
যার বড় উদাহরণ আমাদের মুক্তিযুদ্ধ। মাত্র নয় মাসে পাকবাহিনীকে পরাজিত করে স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে নতুন দেশ হিসেবে স্থান করে নেই।দেশের প্রতিটি নাগরিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হলে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ পাওয়া সম্ভব।
এছাড়াও আলোচনা সভার পাশাপাশি মহান বিজয় উপলক্ষে চিত্রাঙ্কন,উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এর আগে সোমবার রাত ১২টা ০১ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা দোয়া করা হয়।
বার্তাবাজার/এমকে