রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এবং রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক কমান্ডার, ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাসারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন,রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন,রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা সাবেক চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমীন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ,ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, শিক্ষাবিদ, সাংস্কৃতিক বৃন্দ, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে