সরিষাবাড়ীতে বিজয় দিবস পালিত

সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় বিজয় দিবস।

সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চু, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদ প্রমুখ।

অপর দিকে বয়ড়া বাজার অটোবাইক শ্রমিক কল্যান সমিতির উদ্যোগে বিশাল অটোবাইকের র‌্যালি, মুক্তিযুদ্ধের প্রতিকৃতি তৈরি ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি শান্ত মিয়া, সাধারন সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন সহ বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। পরে অনার্স কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই সময় সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ।

এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর