বিজয় দিবস উপলক্ষে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর ৪৮ তম মহান বিজয় দিবস উপলক্ষে যশোর শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যশোর-১,শার্শা (আসনের) সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ই ডিসেম্বর)সকাল সাড়ে ৮টায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা গার্ড অব অনার প্রদান করেন।

ছবি- বার্তা বাজার

পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল,পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ স্থানীয় স্কুল, কলেজ ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে, সকাল সাড়ে ৬টায় বেনাপোল স্থলবন্দর, পৌর আওয়ামী লীগ,পোর্ট থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয় র‌্যালি নিয়ে কাগজ পুকুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকাল ৯টায় শার্শা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর