মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর

বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। সকাল ৯টায় জেলা পরিষদ প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এদিকে, হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম।

তিনি অভিযোগ করে বলেন, দলীয় কোন্দলে আওয়ামী লীগের এক নেতার আদেশে এই হামলা করা হয়েছে। এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর