সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিজয় দিবসের কর্মসূচি।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সোমবার সকালে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন বাহিনীর প্রদর্শনী উপভোগ করেন।
বিজয় দিবসের কুচকাওয়াজের অভিবাদন নিতে জাতীয় প্যারেন্ড গ্রাউন্ডে পৌছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানগণ।
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। তারপর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্যারেড পরিদর্শনের পর শুরু হয় কুচকাওয়াজ। অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
প্যারেড গ্রাউন্ডের আকাশে আর্মি অ্যাভিয়েশন, নেভাল অ্যাভিয়েশন ও র্যাব অ্যাভিয়েশনের মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং আকাশ থেকে পতাকা নিয়ে ফ্রিফল জাম্প দিয়ে প্যারেড গ্রাউন্ডে অবতরণ করেন প্যারা কমান্ডোরা
কুচকাওয়াজে যান্ত্রিক বহরে সমরাস্ত্রের পাশাপাশি সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর।
বার্তাবাজার/কে.জে.পি