বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার স্বজনরা। আজ সোমবার বিকেল ৩টার দিকে পরিবারের পাঁচ সদস্য তার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।
এদিন সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ‘আজ সোমবার বেলা ৩টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউ হাসপাতালে দেখা করবেন তার স্বজনরা।’
এর আগে গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে খালেদা জিয়ার সঙ্গে তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে কারা কর্তৃপক্ষ। এর এক মাস চার দিন পর আজ বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা হচ্ছে।
জেল কোড অনুযায়ী, মাসে দুই বার (প্রতি ১৫ দিন অন্তর) স্বজনদের সঙ্গে খালেদা জিয়ার দেখা করার কথা রয়েছে।
বার্তা বাজার/এম.সি