বেগম খালেদা জিযার মুক্তির স্লোগানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে একটি মিছিল নিয়ে পৌর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তা প্রদক্ষিণ করে পাকুন্দিয়া সরকারি কলেজে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহব্বায়ক এ্যাড জালাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্নআব্বায়ক এফরান উদ্দিন, তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, এ্যাড, আসাদ রেজা, বোরহান উদ্দিন সরকার, পৌর বিএনপির আহব্বায়ক এস,এম মিনহাজ উদ্দিন, পৌর বিএনপির যুগ্নঅাব্বায়ক শরিফুল ইসলাম সুজন, এমদাদুল হক বুলু, এমদাদুল হক মাসুদ, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আমিনুল হক জজ মিয়া প্রমুখ।
বার্তাবাজার/এমকে