তিতাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের উদ্যোগে যতাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে উপজেলা কমপ্লেক্স এর স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১(একত্রিশ)বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন।

সকাল ৬:৩০ মিনিটে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে এবং পতাকা উত্তলন ও কুচকাওয়াজে শেষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা-২(তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহম্মাদ মেরি (সি আই পি)।

উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,সাধারণ সম্পাদক মহসীন ভূইয়া প্রমূখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর