মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সঞ্চালনায় জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপিতত্বে জেলা পরিষদের রশিদ চত্বরে এই আয়োজন কর হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারোফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।
বার্তাবাজার/এমকে