‘বিজয় নিশান উড়ছে ঐ’
বিজয় দিবসকে সামনে রেখে মাহবুবা ফেরদৌসের গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনায় নির্মিত হয়েছে বিজয় দিবসের গানবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘বিজয় নিশান উড়ছে ঐ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী শাহীন সামাদ। অনুষ্ঠানে গান গেয়েছেন পুতুল, চম্পা বণিক, প্রতীক, অপু আমান, পুলক, ঝিলিক, বাঁধন, লিসা কালাম, শারমিন ও রাশেদ। মাহবুবা ফেরদৌস জানান, ১৫ ডিসেম্বর রাত দশটার ইংরেজি সংবাদের পর ‘বিজয় নিশান উড়ছে ঐ’ প্রচার হবে বিটিভিতে।
আমরা করবো জয়
আজ রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে টেলিছবি ‘আমরা করবো জয়’ এবং ৯টা ৪৫ মিনিটে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় এই টেলিছবিতে অভিনয় করেছেন তারেক আনাম খান, ফারহান আহমেদ জোভান, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, কায়েস চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, সাগর হূদা, ঝুনা চৌধুরী, ঋধি, ইলমা, কেয়া, রকি খান, জেরিন খান রতœা, রিজভী, অমি, আরিয়ানা, আশরাফুল আলম সোহাগ, সঞ্জয়, সাদিয়া মুন, শ্রেয়াস, পারভেজ সুমন, মাসুম, সাকিব, লাবনি, সূচনা, কৌশিক, জান্নাতুল ফেরদৌস, নিপা খান, শাহরিয়ার, এলিজা, আদনানসহ আরও অনেকেই।
স্বাধীনতার শেষ যুদ্ধ
দীপ্ত টিভিতে রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য কাহিনিচিত্র ‘স্বাধীনতার শেষ যুদ্ধ’। প্রামাণ্য কাহিনিচিত্রটির গবেষণা ও চিত্রনাট্য করেছেন মারুফ হাসান ও চিত্রনাট্য সম্পাদনা করেছেন নাসিমুল হাসান। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রযোজক ব্রাত্য আমিনের তত্ত্বাবধানে ছবিটি পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার।
উপলব্ধি
এনটিভিতে আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘উপলব্ধি’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। অভিনয় করেছেন নিলয় আলমগীর, মীম মানতাশা, দিলারা জামান, মোহাম্মদ বারী, সায়কা আহমেদ, আজম খান প্রমুখ।
চিৎকার
মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘চিৎকার’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, তানভীর, পাভেল, শর্মিলী আহমেদ প্রমুখ।
বার্তা বাজার/এম.সি