নানা আয়োজনে শেরপুরে মহান বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার ভোর ৬ টায় শেরপুর জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবকের মধ্য দিয়ে বিজয় দিবসের শুভসূচনা করা হয়।

এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, শেরপুর-১ আসনের সংসদ ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।

এরপর জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, সূর্যদোয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা, বিভিন্ন শায়ত্ব-শ্বাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহরের বিভিন্ন মোড়ে নানা রংয়ের পতাকা সাজানো হয়।

সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, কারারক্ষী, বিএনসিসি, মহিলা বিএনসিসি, রোভার স্কাউটস এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন হয়।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমীর আয়োজনে চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও সংগীত প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ও কাবাডি প্রতিযোগীতা, চলচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা। হাসপাতাল, জেলাখানা, এতিমখানা উন্নতমানের খাবার পরিবেশন এবং বাদ যোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হওয়ার কথা কর্মসূচি রয়েছে।

এদিকে, জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর