দিনাজপুরে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয়ের ৪৮ বছর পেরিয়ে এবার ৪৯ তম বিজয় দিবস পালন করল দেশবাসী।  এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে। আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং এর পরের বছর ২০২১ সালে স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ।
সারা দেশের ন্যায় দিনাজপুরেও বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জেলাবাসী স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের।

ছবি: বার্তা বাজার

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযুদ্ধাদের নামের তালিকা স্মৃতিস্তম্ভে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাকিয়া তাবাসসুম জুঁই এর পুস্প অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

ছবি: বার্তা বাজার

পরে শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে শিক্ষকবৃন্দ। এর পর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্কুল কলেজ, মাদ্রাসা ও জেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

ছবি: বার্তা বাজার

সূর্যোদয়ের পর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে শুরু হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনী। শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণ করে। ছোট ছোট শিশুদের মুক্তিযুদ্ধের উপর নির্মিত এসব ডিসপ্লে প্রদর্শনী দেখতে এসময় ভিড় জমায় হাজার হাজার মানুষ। মুক্তিযুদ্ধের উপর নির্মিত এসব ডিসপ্লে দেখে সাধারণ জনতার মধ্যে প্রতিস্ফুটিত হয় মুক্তিযুদ্ধের নতুন এক চেতনা!

ডিসপ্লে প্রদর্শনী শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর